আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জেলায় ঈদের জামায়াতের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন ফেনী। জেলার প্রধান ঈদ জামায়াত মিজান ময়দানে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ মে) ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অন্যান্য জামায়াতের মধ্যে ফেনী বড় মসজিদে ৭টায়, জহিরিয়া মসজিদে সাড়ে ৬টায়, পুলিশ লাইন্স মসজিদে ৭টা ১৫ মিনিটে, সার্কিট হাউজ মসজিদে ৭টায়, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদে সাড়ে ৭টায়, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে ৭টায়, শান্তি কোম্পানি জামে মসজিদে ৬টা ৪৫ মিনিটে, ফেনী রেল স্টেশন মসজিদে সাড়ে ৭টায়, উপজেলা পরিষদ জামে মসজিদে ৭টায় ,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৭টা ১৫ মিনিটে, বদরুন্নেছা জামে মসজিদে ৭টায়, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৭টায়, হাজারী পাড়া জামে মসজিদে ৭ টায়, জেলা কারাগারে সাড়ে ৭টায়, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সাড়ে ৭টায়, দক্ষিণ চাড়িপুর ঈদগাহে সাড়ে ৭টায়, বাইতুন নূর জামে মসজিদে সাড়ে ৭টায়  ফলেশ্বর ঈদগাহ ময়দানে ৮টায় ও হাজী আব্দুল গণি ভূঞাঁ ঈদগাহ ময়দানে সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. নাজমুস সাকিব বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামায়াত আয়োজনের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময় অনুযায়ী সব স্থানে জামায়াত অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।