এই বিজয় আমার একার নয়, এটি মিরসরাইবাসীর বিজয়। আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে আমি সবসময় কাজ করে যাব। কৃষকদল সবসময় কৃষকের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার অঙ্গীকার। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় মিরসরাই মডেল স্কুল মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সংসদ সদস্য নুরুল আমিন।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উত্তরজেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তরজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শওকত আকবর সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী করিম বাবলু ও বদরুদ্দোজা তৌহিদ প্রমুখ।
এসময় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তরজেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আফসার জুয়েল, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, এলাকার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
