ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর রোজার মাসের পুরোটাই সরকারি-বেসরকারি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ (বুধবার) সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল।

নতুন সরকার দায়িত্বে নেওয়ার প্রথম দিন আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়।

এদিন শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্ত নেয়।

কলেজ ও মাদ্রাসা রোজায় আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রোজাজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন।