মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার বাংলা নববর্ষ ১৪৩৩-এর বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে।

রবিবার দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, "বিগত সরকারের সময় 'আনন্দ শোভাযাত্রা' এবং তার আগের সরকারের সময় 'মঙ্গল শোভাযাত্রা' নামে বাংলা বর্ষবরণ উৎসব পালন করা হতো। কিন্তু বিগত সময়ে এই দুটি নাম নিয়েই বিতর্ক দেখা দিয়েছিল। তাই বিতর্ক এড়াতে এবার সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে, বর্ষবরণ এই উৎসবের নাম হবে 'বৈশাখী শোভাযাত্রা'।"

ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, ডিএমপি কমিশনার মো. সরওয়ারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।