পেশাদার চিত্র সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলা প্রশাসন, বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে ফেনীর প্রবীণ ও নবীন সাংবাদিক সমাজের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসোসিয়েশনের সভাপতি সুরঞ্জিত নাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দুলাল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফতার উপ-কমিটির আহ্বায়ক ও সংগঠনের সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) এ কে এম ফয়সাল, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মনির, জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দিন, ডিআইওয়ান মো. রশিদ, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, ইসলামী আন্দোলন ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরীর সন্তান হাফেজ নিয়াজ ও নিফাজ উদ্দিন চৌধুরী।

পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। দোয়া শেষে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশ নেন