ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রশিক্ষিতদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে জামায়াতে ইসলামীর উদ্যােগে ধলিয়া বাজারের আয়োজন কমিটি সেন্টারে সেলাই মেশিন বিতরণ করেন দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

সেলাই মেশিনপ্রাপ্তরা হলেন- তাসলিমা আক্তার, নুর নাহার, আনোয়ার বেগম, আলেয়া বেগম, জেসমিন আক্তার, বিবি কুলসুম, মারিয়া খাতুন, শারমিন আক্তার ও তাসলিমা আক্তার।

ইউনিয়ন আমীর মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা ফয়জুল্লার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আল- ইমতেহান প্রকাশনীর মার্কেটিং অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম মামুন। 

একইদিন সকালে ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

এসময় ইউনিয়ন সেক্রেটারি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মীর কাশেম ও ব্যবসায়ী নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

মুফতি আবদুল হান্নান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। ৯ জন নারীকে কর্মসংস্থানের লক্ষ্যে ধলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যােগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।