জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি এবং ঈদ উপহার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সংগঠনটি উদ্যোগে এ আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থানে বসবাসরত সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী এবং নতুন পোশাক বিতরণ করা হয়। আয়োজন পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও ফেনী জেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত। আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাইমিন তাজিম।
আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ন আহ্বায়ক এমদাদুল হক রাজিব, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা যুবশক্তির সিনিয়র সংগঠক মহসিন শুভ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৌরাভ হোসেন সাকিল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরমান হোসেন রাফি, সিনিয়র সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান এবং জেলা এনসিপির সদস্য গোলাম রসূল রাবিদ।
এ সময় আয়োজকরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।
তারা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে বিশ্বাসী এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
