ফেনী মডেল থানা পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকৃত যুবকের নাম রাসেল (২৩)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের মৃত নাছিরের ছেলে। বর্তমানে তিনি ফেনীতে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, স্টার লাইন সুইটসের মহিপাল শাখার ম্যানেজার জহিদ হাসান রাফি তার ব্যবহৃত একটি সুজুকি জিক্সার (মনোটোন) মোটরসাইকেল মহিপাল ট্রাফিক বক্স সংলগ্ন সড়কে হাইড্রোলিক তালা দিয়ে পার্ক করে রাখেন। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে কোনো একসময় মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযানে নামে। এসআই পারসিত চাকমা ও এএসআই নিউটন বড়ুয়ার নেতৃত্বে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
পরে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়ীপুর এলাকার মজারিয়া জামে মসজিদের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে মো
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল স্বীকার করেন, মোটরসাইকেলের মালিককে অনুসরণ করে সুযোগ বুঝে রিকশাচালকদের সহায়তায় অটোরিকশাযোগে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান। পুলিশ আরও জানায়, তার কোনো স্থায়ী পেশা নেই এবং ভাসমান অবস্থায় চুরি-ছিনতাই করে জীবিকা নির্বাহ করতেন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
