মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) শহরতলীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মাদ্রাসা রোডের মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আটকরা হলেন, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর এলাকার মো. ইদ্রিছের ছেলে মো. ইব্রাহিম (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়া সরাইলন জাদবপুর এলাকার মো. ইয়াছিনের ছেলে মো. মোজাম্মেল (২০)

ডিএনসি সূত্রে জানা গেছে, অভিযানে মাদকসহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাজা প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।