লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক ফেনী শাখা।ফেনী গার্ডেন সিটি শপিংমলে তিন দিনব্যাপী এ ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল লেনদেন জনপ্রিয়করণ, গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধার আওতায় আনতে কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। 

গতকাল সোমবার (২৭ এপ্রিল) সকালে ফেনী গার্ডেন সিটিতে ক্যাম্পেইন বুথ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় তিনি বলেন, ক্যাশলেস ব্যবস্থা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষের জীবনযাত্রা সহজ করে তুলবে।এ সেবা গ্রহণের ফলে দোকানে কোন খরচ হওয়ার পর সেটি নগদ না নিয়ে ডিজিটাল লেনদেনের মাধ্যমে করতে পারবেন ব্যবসায়ীরা। পূবালী ব্যাংকের মোবাইলের পাই এপ্সের মাধ্যমে একজন গ্রাহক ঘরে বসে লেনদেন বিনা খরচে যেকোন পরিমাণ টাকা প্যামেন্ট করতে পারবে। এতে টাকার নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশ ডিজিটাল কার্যক্রমে আরও এগিয়ে যাবে।

পূবালী ব্যাংক ফেনী শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোহাম্মদ মোক্তার হোসেন জানান,বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রা হলো একসময় ক্যাশ টাকা থাকবেনা।নগদ টাকা লেনদেনে সরকারের অনেক খরচ হয়। পূবালী ব্যাংকের পাই ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে সহজে একজন গ্রাহক টাকা লেনদেন করতে পারবে। কিউআর এর মাধ্যমে এপ্স ব্যবহার করে প্যামেন্ট করবে। এতে আধুনিকতার পাশাপাশি লেনদেন স্বচ্ছ হবে।

সভায় অন্যান্য বক্তারা ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে পূবালী ব্যাংকের ভূমিকা এবং গ্রাহকবান্ধব আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পস,বাংলা কিউআর,বিভিন্ন ডিজিটাল রিটেইল সামগ্রী ও মোবাইল-ব্যাংকিং অ্যাপ পাই ব্যবহারের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডেন সিটি মার্কেটের সভাপতি কাজী মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ভুট্টো। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন ব্যবসায়ী, ব্যবসায়িক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।