পরশুরামে শুরু হয়েছে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ‘একটি হাসির বিনিময়ে একটি নতুন জামা’। সরকারি নিবন্ধনভুক্ত সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব’-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই উপহার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার ৬টি মাদ্রাসার ৩০ জন এতিম ও কোরআনে হাফিজ অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হস্তান্তরের মাধ্যমে এই বছরের কর্মসূচির সূচনা করা হয়।সংগঠনের বিশেষ প্রকল্প ‘শুকরিয়া’-এর প্রথম ধাপে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এই ঈদ উপহার কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন প্রান্তের এতিম শিশু, অতি দরিদ্র পরিবারের সন্তান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং অসহায় বিধবা মহিলাদের মাঝে নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

‎​উল্লেখ্য, পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ সময় ধরে এলাকায় মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।