পরশুরামের চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলার সৃষ্টি হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হাসি-আড্ডা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।

‎‎ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক মেছবাহ উদ্দিনের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম খোন্দকার। 

বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাজমুল ইসলাম ফরিদ ও সহ প্রচার সম্পাদক ‎হাবিবুল ইসলাম শাকিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কায়সার আলম মজুমদার, সিনিয়র শিক্ষক সনজিৎ চক্রবর্তী,সাবেক শিক্ষক আবুল বশর,আবু আহমেদ, শাহজালাল ভূঁইয়া প্রমুখ।

পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সহ সভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পারভেজ, সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সুমন, কোষাধ্যক্ষ সফিউল আলিম, কোষাধ্যক্ষ আতাউল করিম, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন পারাভী, প্রচার সম্পাদক আজিম উদ্দিন ছুট্টি, প্রবাসী কমিনিউটি বিষয়ক সম্পাদক মোঃ তায়েফ হোসেন ও ক্ৰীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ‎ইসমাইল হোসেন রাজিবসহ ৫ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা অংশ নেন।

শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে অতীতের স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে এলইডি স্ক্রিনে বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুবেদার নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল করিম মজুমদার খোকামিয়াসহ প্রতিষ্ঠাতাদের অবদান তুলে ধরা হয়।