ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৫ মে) সকালে ঋষ্যমুখ গ্রামে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বিস্তারিত আসছে...
