দীর্ঘ এক বছরের প্রতিযোগিতামূলক যাত্রা শেষে জাতীয় পর্যায়ে অনন্য সাফল্য অর্জন করেছেন ফেনীর শিক্ষার্থী আহনাফ আদিল। এবার তিনি ফেনী ক্যাডেট ক্যাম্পাস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ট্রাস্ট আয়োজিত ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে দেশের ২০ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ধাপ অতিক্রম করে তিনি ‘ন্যাশনাল টপ ১০০ লিডার’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একই অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে LeadX পডকাস্টে বক্তা হিসেবেও আমন্ত্রণ জানানো হয়েছে।