সোনাগাজীতে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি সেলিম (৪০) ওরফে ‘কুত্তা সেলিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর এলাকার মৃত বেলায়েত হোসেন ও রোশনারা বেগমের ছেলে।
সোনাগাজী মডেল থানা সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে সোনাগাজী থানা পুলিশ ও র্যাবের যৌথ দল বুধবার ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সেলিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
