দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৬ মার্চ) দাগনভূঞায় দাদনারখাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু।
মন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক সরকারি সূচি অনুযায়ী, আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় তিনি দাগনভূঞা উপজেলার দাদনারখাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন এবং রাত ৮টার দিকে গুলশান অ্যাভিনিউর বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পানি ধারণক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম এ সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
মন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়, এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সরকারি সফর।
