ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০) মার্চ দুপুরে উপজেলার দাগনভূঞা ব্রিকস ও সিরাজ ব্রিকস নামের দুই ইটভাটাকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকা ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় দাগনভূঞা ব্রিকসকে ১ লাখ ও সিরাজ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমান করা হয়। এসময় দুই ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর বাহিনীর সদস্যরা সহায়তা করে।